শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বড়াইগ্রামে ভডভডি ও ইট ভাঙ্গানো মেশিনের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেক
নাটোরের বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিল চালিত ভডভডি ও ইট ভাঙ্গানো মেশিনের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো চারজন। মঙ্গলবার সন্ধা সারে সাতটার দিকে রাজাপুর—জোনাইল আঞ্চিল সড়কের গোপালপুর মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার গোপালপুর উত্তরপাড়া গ্রামের রহিম মিয়ার পুত্র ভুগোল বিহারী (৫০)। তিনি পেশায় ইট ভাঙ্গানো মিস্ত্রী।
আহতরা হলেন, উপজেলার গোপালপুর উত্তরপাড়া গ্রামের নিশান আহম্মেদ (১৮), আকিজ উদ্দিন (২৫), লিটন হোসেন (২৪), রিন্টু আলী (২৬) ও দাসগ্রাম গ্রামে আব্দুল মমিন (২৮)। আহতদের উদ্ধার করে রাজাপুর বাজারের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ভুগোল বিহারী আহতরা ইট ভাঙ্গানো কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরতে ছিলেন। জোনাইল থেকে আসা ধান বোঝাই শ্যালো ইঞ্জিল চালিত ভডভডি গাড়ীর সাথে গোপালপুর মসজিদের সামনে ভুগোল বিহারীর ইট ভাঙ্গানো গাড়ী সংসর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই ভুগোল বিহারী নিহত ও চারজন আহত হয়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.