শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বাগাতিপাড়ায় শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর, সম্পাদক আলমগীর

বাগাতিপাড়া প্রতিনিধি।।

নাটোরের বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে প্রধান শিক্ষক সাজেদুর রহমান সাজ্জাদ সভাপতি এবং সহকারী শিক্ষক আলমগীর হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১১মার্চ২০২৪) নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে চকগোয়াস বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান সাজ্জাদ তৃতীয় বারের মতো সভাপতি এবং একডালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৫৮১ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৫৬৫ জন। এতে সভাপতি পদে সাজেদুর রহমান সাজ্জাদ পেয়েছেন ৩৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ১৮০ ভোট।
সাধারন সম্পাদক পদে আলমগীর হোসেন পেয়েছেন ২৯৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল হাকিম পেয়েছেন ২৬৫ ভোট। সভাপতি পদে ৮টি ও সাধারণ সম্পাদক পদে ৭টি ভোট বাতিল হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হোসেন এবং প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা সহকারি প্রোগ্রামার শফিকুল ইসলাম।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.