শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ভেড়ামারার রায়টায় ৮ কি.মি. এলাকা জুড়ে ফসলি জমি, পানের বরজসহ বসত ভিটা পুড়ে ছাই

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারার রায়টায় ৮ কি.মি. এলাকা জুড়ে ফসলি জমি, পানের বরজসহ বসত ভিটা পুড়ে ছাই হয়েছে। প্রায় ১শত কোটি টাকার উপরে ক্ষতি সাধিত হয়েছে। রোববার (১০ মার্চ) দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্ষন্ত উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
এলাকাবাসী জানান, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় একটি পানের বরজে আগুন লাগে। দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্ষন্ত রায়টা, পাথরঘাট, মিটন নগর, আড়কান্দি, মাধবপুর, গোসাই পাড়া, মালিপাড়াসহ বিভিন্ন্্ এলাকার ৮ কি.মি. এলাকা জুড়ে ফসলি জমি, পানের বরজসহ বসত ভিটা পুড়ে ছাই হয়েছে। প্রায় ১শত কোটি টাকার উপরে ক্ষতি সাধিত হয়েছে। কৃষকরা এখন সর্বশান্ত হয়ে পড়েছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় দুপুরের দিকে রায়টা পাথরঘাট মাঠের একটি পানের বরজে আগুন লাগে। পরে পাশের বরজেও আগুন ছড়িয়ে পড়ে। এভাবে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে অনেক ফসল ও পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভেড়ামারা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, আগুনে কয়েক শত কোটি টাকার ক্ষতি হয়েছে। রায়টা থেকে শুরু করে বাহাদুরপুর পর্যন্ত শতশত বিঘা ফসল ও পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে বিকাল সাড়ে ৪টার সময়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, পানের বরজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। ওই এলাকায় পানি নেই। আমরা আমাদের পানি দিয়ে নেভানোর চেষ্টা করেছি। প্রচÐ বাতাস ও পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.