বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে মুদি দোকানে চুরি মালামালসহ চোর আটক

নিজস্ব প্রতিবেদক ।।

নাটোরের লালপুরে মুদি দোকানে চুরির ঘটনায় জড়িত দুই চোরকে আটক করেছে লালপুর থানা পুলিশ।

শুক্রবার (১৫মার্চ) লালপুর থানা পুলিশের একটি চৌকস দল নাটোর পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও লালপুর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদের নেতৃত্বে এসআই রেজাউল করিম, এএস আই ইউসুফসহ একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউপির রামকৃষ্ণপুর ভেল্লাবাড়িয়া বাজারে পাশে শহিদুলের বাড়ি থেকে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক চুরি যাওয়া নগদ টাকাসহ মালামাল উদ্ধার করে। দোকান মালিকের অভিযোগ ও থানা পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার দিনগত রাত্রে দোকান মালিক আনিসুর রহমান প্রতিদিনের মতো দোকানে বেচাকেনা শেষে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান। শুক্রবার সকালে দোকানে এসে তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখে দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে ও পিছনের ওয়াল ভাঙ্গা তখন ডাক চিৎকার দিলে আশেপাশের লোক উপস্থিত হয়। বিষয় টি লালপুর থানা পুলিশকে জানায় ও দোকান মালিক বাদি হয়ে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ এ সময় উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের শহিদুলের ছেলে জনি (৩০) ও রান্টুর ছেলে রহুল আমিন (১৪) কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চুরি যাওয়া মালামালের কথা স্বীকার করে ও তাদের দেখানো মতে চোরাইকৃত নগদ টাকা ও মালামাল উদ্ধার করে। এব্যাপারে লালপুর থানায় একটি মামলা রজু করা হয়েছে।

এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ বলেন তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার ও চোরাইকৃত মালামাল উদ্ধার করে লালপুর থানায় একটি মামলা রজু করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.