শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লালপুরে ওমর ফারুকের ৩৩তম মৃত্যু বার্ষিকীতে ইফতার মাহফিল

এ কে আজাদ সেন্টু
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ওমর ফারুকের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৯ রমজান (২০ মার্চ ২০২৪) তাঁর নিজ বাসভবনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে আলোচনা সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, মরহুমের মেজ সন্তান লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম কাউছার।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ মোস্তফা সারোয়ার, লালপুর থানার ইন্সপেক্টর রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাদু , বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয় প্রমুখ। এছাড়াও শিক্ষক সাংবাদিক ব্যবসায়ী সহ সর্বস্তরের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন মুক্তিযোদ্ধা মো. ওমর ফারুক। তিনি ১৯৯১ সালের ২৬ মার্চ (৯ রমজান) মৃত্যুবরণ করেন। পিতা মরহুম সিরাজ উদ্দিন ও মাতা মরহুম সালনা খাতুন। স্ত্রী সৌরাইয়া বেগম। তাঁদের চার ছেলে ও তিন মেয়ে। মো. গোলাম কিবরিয়া, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে কর্মরত, মো. গোলাম কাউছার, নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি, মো. আতাউল আল কোরাইসী কমল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ইন্সপেক্টর (টিআই) এবং মো. কুতুবুল মান্নান কাজল, পুলিশ অফিসার। মোসা. হুরে আসমা ডেইজী, মোসা. হুরে সালমা জেমী, মোসা. হুরে হাবিবা রুমা ও মোসা. হুরে তাইয়্যা সুমা।
১৯৫৫ সালে তিনি নর্থ বেঙ্গল সুগার মিলে ইক্ষু বিভাগের ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত ওই পদে বহাল ছিলেন।
তিনি লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতি এবং নাটোর জেলা শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ১৯৭২-১৯৮৪ ও ১৯৮৭-১৯৮৮ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি লালপুরের শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন সাধন করেন।
স্মৃতিচারণ শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.