| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে টিউবওয়েলের পানি নিষ্কাশনের গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে বাড়ির পাশে টিউবয়েলের পানি নিষ্কাশনের  গর্ত থেকে  শাওন নামের দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মার্চ ২০২৪) বিকেল ৪টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের কেশববাড়িয়া গ্রামে এঘটনা ঘটে। শাওন ওই একই এলাকার ফজলুর রহমানের ছেলে।
আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আকবর আলী নিশ্চিত করে জানান ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায়  শিশু শাওনের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের নিকট।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাযায়, দুপুরে শাওন তার মায়ের কাছে বাড়ির উঠনে খেলাধুলা করতে করতে পরিবারের সবার অগোচরে বাড়ির বাহিরে চলে যায়। হঠাৎ শাওনকে বাড়িতে কোথাও খুঁজে না পেয়ে খোঁজ করতে থাকলে বিকেল ৫টার দিকে বাড়ির পাশে শহিদুল ইসলামের  টিউবওয়েলের পানি নিষ্কাশনের  গর্তে শাওনের লাশ ভাসতে দেখতে পান। এসময় স্থানীয়রা ৯৯৯ ফোন করে পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লালপুর থানা পুলিশ ।
নিহত শিশু শাওনের পিতা ফজলুর রহমান জানান  খেলার ছলে তার শিশু পুত্র শাওন টিউবয়েলের পানি নিষ্কাশনের কাদাযুক্ত পানিতে পড়ে উঠতে না পেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
লালপুর থানার ওসি তদন্ত  রফিকুল ইসলাম  জানান এব্যাপারে লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.