মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

লালপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক ।। 

নাটোরের লালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তপোধ্বনি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার অফিসার ইনচার্জ নাছিম

আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানাসহ উপজেলার বিভিন্ন পর্যাযের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধানগণ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.