বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ।।
নাটোরের লালপুরে সড়ক দূর্ঘটনায় বাবুল আকতার (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ী মৃত্যু হয়েছে। এঘটনায় ইনছার আলী ও সৈকত নামের আরো দুইজন আহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের কসাইপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত বাবুল উপজেলার সাইপাড়া গ্রামের ইনসার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি নাছিম আহমেদ জানান, রাতে লালপুর বাজারে তার কাপড়ের দোকান বন্ধ করে ছোট ভাই সৈকত ও পিতা ইনছার আলীকে নিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের কসাইপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তার উপর সিটকে পড়ে তারা গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ও আহত অপর দুইজনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাবুলের মৃত্য হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.