বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

টিভি মেকার সোহেল রানার মাগফিরাত কামনায় দোয়া ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে টিভি মেকার সোহেল রানার মাগফিরাত কামনায় কোরআন খতম, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ ২০২৪) সন্ধ্যায় লালপুর উপজেলার এয়ারপোর্ট মোড়ে ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বক্তব্যে শামীম হোসেন বলেন আমার ভাই সোহেল রানাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাকে ভিন্নভাবে প্রভাবিত করার লক্ষ্যে পরকিয়ার নাটক সাজিয়েছে হত্যাকারীরা। তিনি আরো জানান প্রকৃত ঘটনা জমি ক্রয়ের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র হত্যা করা হয়েছে সোহেল কে। আইন প্রয়োগকারী সংস্থা ও গণ মাধ্যম কর্মীদের কাছে প্রকৃত ঘটনা উদঘাটন করে এ হত্যা কান্ডের সাথে আর কেহ জড়িত আছে কি না তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য গত ১২মার্চ সকালে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইয়ারপোর্ট মোড় এলাকার একটি ভুট্টার ক্ষেত থেকে সোহেল রানার লাশ উদ্ধার করে পুলিশ। এর পর গত ১৩ মার্চ এই হত্যাকান্ডের বিচার দাবিতে সড়কে লাশ রেখে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে একই দাবিতে ১৫ মার্চ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ২০মার্চ বুধবার এই হত্যা কান্ডের সাথে জড়িত আসামী শফিকুল ইসলাম শফি ও তার স্ত্রী কুলসুম বেগম কে আটক করেছে পি.বি.আই।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.