| |

শিরোনাম
না ফেরার দেশে ডা. মুজিবুর রহমান জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  বিদ্যুত উৎপাদনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী পুতুল দলকে শক্তিশালী না করার কোনো দ্বিতীয় বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী পুতুল নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের ছবি-ভিডিও প্রকাশ ঢাকাতে নাটোরের মিলন মেলা ডাক্তারী শুধু একটি পেশা নয়, বরং পরম সেবা ও মানবিকতার নাম এই নেন আমাদের ৮০/৯০ দশক ! বড়াইগ্রামে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

লালপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে নিহত ১

নিজস্ব প্রতিবেদক ।।
নাটোরের লালপুরে জমিতে ঘাস কাটা কে কেন্দ্র করে মারামরির ঘটনায় কামরুল (৪৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত কামরুল উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে। এ ঘটনায় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গতকাল (৫ এপ্রিল ২০২৪) শুক্রবার উপজেলার পাইকপাড়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানাযায় শুক্রবার রাত পৌনে আটটার দিকে পাইকপাড়া উত্তরপাড়া মাঠে কামালের জমিতে ঘাস কাটাকা কেন্দ্র করে চাচাতো ভাই মন্টু ও কামালের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এসময় কামালের ছোট ভাই কামরুল ঘটনাস্থলে উপস্থিত হলে মন্টু ও কামালের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে আহত হন কামাল (৫৫), কামরুল (৪৫), সবুজ (২৫) , মন্টু (৪০), বাবলু (৫৬), ইনছার (৭৬)। এসময় স্থানীয়রা কামল, কামরুল, সবুজ কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কামরুলের অবস্থা আশংকা জনক হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে অপর দিকে মন্ট,ু বাবলু ও ইনছার কে উদ্ধার করে পাশ্ববর্তী বাঘা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে বাবলুর অবস্থার অবনতি হলে তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শনিবার (৬ এপ্রিল ২০২৪) সকাল ৬টার দিকে চিকিসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কামরুলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী রেহেনা বেগম (মাইলা)। এ ঘটনায় অত্র এলাকায় থমথমে আবস্থা বিরাজ করছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ জানান নিহতের স্ত্রী রেহেনা বেগম (মাইলা) মন্টুকে প্রধান আসামী করে ৬জনের নামে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.