
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ মো. আশরাফুল ইসলাম।।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও বনপাড়া পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে বনপাড়া পৌর অডিটরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বনপাড়া পৌর শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম, বনপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীন, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, নাটোর জেলা বিএনপির সদস্য মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন।
র্যালি শেষে পৌর শহরের বিভিন্ন স্থানে আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। এ সময় সংশ্লিষ্টরা ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।