রবিবার | ১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।
লালপুরে ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের দেড় শতাধিক বিশেষ চাহিদা সম্পূর্ন শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল-২০২৪) সকালে ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে আমেরিকা প্রবাসী আব্দুল মালেক মিন্টুর অর্থায়নে বিশেষ চাহিদা সম্পন্ন ১৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে চাউল, আটা, সেমাই, চিনি, তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার, বিশেষ অতিথি ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাস্টার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, মৃধা ফাউন্ডেশন এর চেয়ারম্যান সুমি খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, আসলাম আলী, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সাংবাদিক মাজহারুল ইসলাম তিব্বত, বিশেষ চাহিদা সম্পূর্ন শিক্ষার্থীদের অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সহ বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.