| |

শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব

পানির ড্রামে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ।।

নাটোরের লালপুরে পানিতে ডুবে মুসা (৯) নামে এক শিশু মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল ২০২৪) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গুচ্ছগ্রামে এঘটনা ঘটে। নিহত ওই শিশু একই গ্রামের জামাত প্রামাণিকের ছেলে।

স্থানীয়সূত্রে জানাযায়,মা ছেলেকে খুঁজে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে পানির ড্রামে শিশু মুসাকে ভাসতে দেখে চিৎকার দিলে বাড়িতে কাজের লোক জন এসে তাকে উদ্ধার করে । জানা যায় দুপুরে বাড়িতে রাজমিস্ত্রির কাজ চলাকালে শিশুটি খেলার ছলে পানির ট্যাংকি থেকে মগ দিয়ে পানি উঠিয়ে গোসল করার সময় পা পিছলে ট্যাংকিতে পড়ে যায় । বিকাল সাড়ে ৩টার দিকে ছেলের মা ছেলেকে পানির ট্যাংকির ভেতর পড়ে থাকতে দেখে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু মুসাকে মৃত ঘোষণা করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.