বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ।।

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া বাজারে অতিরিক্ত খাজনা আদায় ও দুই ব্যবসায়ীকে মারধরের অভিযোগে উঠেছে ইজারাদারের বিরুদ্ধে।

বুধবার (১৭এপ্রিল) সকালে বিলমাড়িয়া হাট বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে অতিরিক্ত খাজনা আদায় ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে দোকান বন্ধ রেখে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা।

এঘটনায় অতিরিক্ত খাজনা আদায় বন্ধে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলা নতুন বছরের প্রথম হাটবারে ইজারাদারের লোকজন গত বছরের তুলনায় দ্বিগুন খাজনা দাবি করে জোরপূর্বক আদায় করে। বাজারের ব্যবসায়ী রুবেলের কাছে অতিরিক্ত খাজনা চেয়ে না পাওয়ায় ইজারাদারের ভাই জফিরুলের নেতৃত্বে রুবেল ও কর্মচারী আনোয়ারকে মারপিট করে।

এবিষয়ে বিলমাড়িয়া বাজারের ব্যবসায়ী আসলাম উদ্দিন ও আনোয়ার হোসেন বলেন, ‘ইজারাদারের দ্বিগুন খাজনা দাবি ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে আমরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করছি। এঘটনায় দোষীদের বিচার চাই।

এসময় সমাবেশে বক্তব্য  বিলমাড়িয়া বাজার সমিতির সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু প্রমুখ।

অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে ইজারাদার মনিরুল ইসলাম অপি বলেন, গতকাল রুবেলের থেকে সরকার নির্ধারিত চাটে ২০ টাকা উল্লেখ থাকলেও তার অর্ধেক ১০ টাকা খাজনা চাওয়া হয়েছিল। এখানে অতিরিক্ত খাজনা আদায়ের সুযোগ নেই। আর মারধরে কোন ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.