| |

শিরোনাম
অজ্ঞান পার্টির ডাবের ফাঁদে দেড় লক্ষাধিক টাকা লুট, গ্রেপ্তার ২ সড়কে থেমে গেল হাফেজ আব্দুল্লাহর জীবনের পথ চলা জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর- এসপি শরীফুল হক লালপুরে পদ্মার চরে আধুনিক ‘ট্রে’ পদ্ধতিতে সবজির চারা উৎপাদন কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে রেডমিন হরাইজন-২০২৬ নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল না ফেরার দেশে ডা. মুজিবুর রহমান জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল 

লালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে ২য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন ।
রবিবার (২১ এপ্রিল) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতার বিষয়টি নিশ্চিত করছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যারা, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান সংসদ সদস্য এ্যাড. আব্দুল কালাম আজাদ এর ভাতিজা, সাবেক সংসদ সদস্য শহিদ মমতাজ উদ্দিন ও শেফালি মমতাজের পুত্র শামীম আহমেদ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, আওয়ামী লীগ সমর্থক মোঃ হাসেম আলী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ।
২এপ্রিল ২০২৪ তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মোঃ মাসুদুর রহমান স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তি সূত্রে জানাযায় ২১এপ্রিল ২০২৪ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় ছিল। মনোনয়ন যাচাই এর তারিখ ২৩ এপ্রিল, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তারিখ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তির তারিখ ২৭-২৯ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দের তারিখ ২মে এবং ভোট গ্রহণ আগামী ২১মে ২০২৪।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.