বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭, মাইক্রোবাস উদ্ধার

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের পাইকপাড়া নামক স্থান থেকে মাহাফুজুর রহমান শিমুল (২৩) নামে এক বীমা কর্মকর্তাকে অপহরণের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার (২৭ এপ্রিল ২০২৪) আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল ২০২৪) রাতে বড়াইগ্রাম উপজেলার মানিকপুরে চেকপোস্ট পরিচালনা করে হাইচমাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, চট্টগ্রামের বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর (ট্যাকেরমোড়) এলাকার মৃত জামালের ছেলে মো. বেলাল (৩৬), মো. জয়নাল আবেদীনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৩৫), পিতা, সাং-, থানা-নোয়াখালীর সোনাইমুড়ি মুটুবীর গ্রামের বর্তমান মধ্যম হালিশহর (ফেরদৌস চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া) মো. লোকমান হোসেনের ছেলে মো. নুর আলম (৩৯), ইপিজেড থানার দক্ষিণ হালিশহর (বন্দরটিলা নয়াহাট এছাহাক সওদাগরের পুরাতন বাড়ি) এলাকার মো. আব্দুস সালামের ছেলে মো. আরিফ (২৬), পতেঙ্গা থানার পতেঙ্গা খেজুরতলা (হাউজিং কলোনী রোড) এলাকার মৃত আমির হোসেনের ছেলে মো. নুর হোসেন তুষার (২৪), বরগুনা পাথরঘাটা থানার খাড়াকান্দা হাসপাতাল রোড বর্তমান পতেঙ্গা থানার মকবুল হোসেন হাউজিং সোসাইটি (মোঃ হালিমের বাসার ভাড়াটিয়া) মৃত কেরামত আলী হাওলাদারের ছেলে মো. রিপন (৩০) ও রাজবাড়ীর পাংশার যশাই (হাসপাতাল পাড়া) এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. সুজন আহম্মেদ বাবুল ওরফে সাইদুল (৩১)।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, রাজশাহী পুঠিয়ার কান্দ্রা গ্রামের মাহাফুজুর রহমান শিমুল (২৩), পিতা-মোঃ আব্দুস সামাদ, সাং-, থানা-, জেলা- গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে পাবনার ঈশ্বরদীতে অফিসের ব্যক্তিগত কাজ শেষে মেঘনা ইন্সুরেন্স কোম্পানীর প্রাইভেট কার (যার রেজি. নম্বর ঢাকা মেট্রো-গ-৩৫-৫৯০৮) যোগে তার সহকর্মী মো. মিজানুর রহমান ও মো. সুজন আহম্মেদ বাবুল ওরফে সাইদুলসহ তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-বানেশ্বরগামী আঞ্চলিক মহাসড়কের লালপুরের পাইকপাড়া পোড়া সাকোর নিকট পৌঁছালে গ্রেপ্তারকৃতরা গাড়ির পথরোধ করে তাকে টানা হেঁচড়া করে একটি সাদা রংয়ের হাইচ মাইক্রোবাসে (যার রেজিঃ নম্বর চট্ট মেট্রো-চ-১১-৭৪৮৮) জোরপূর্বক উঠিয়ে অপরহণ করে ঢাকার দিকে রওনা করে। প্রাইভেট কারের ড্রাইভার মো. মাইনুল ইসলাম মঈন লালপুর থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাটি অবগত হওয়ার সাথে সাথে নাটোর জেলার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম-এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল মো. শরীফ আল রাজীবের নেতৃত্বে লালপুর থানা পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশ বড়াইগ্রাম থানাধীন মানিকপুর পুলিশ চেকপোষ্ট পরিচালনা করেন। শুক্রবার (২৬ এপ্রিল ২০২৪) দিবাগত রাত আড়াইটার দিকে অপহরণকারীদের ব্যবহৃত হাইচ মাইক্রোবাসসহ ৭ জনকে গ্রেপ্তার করে এবং আপহৃত ব্যক্তিকে উদ্ধার করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহম্মেদ বলেন, লালপুর থানার মামলা নং-৪৩, তারিখ:২৬/০৪/২০২৪ খ্রি, ধারা-৩৪২/৩৬৪/৩৪ পেনাল কোড মোতাবেক গ্রেপ্তারকৃতদের শনিবার (২৭ এপ্রিল ২০২৪) আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.