| |

শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব

লাশ দাফনের মুহুর্তে হাজির পুলিশ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে একদিনে গলায় ফাঁস দিয়ে ৩ জন আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শনিবার (৭ অক্টোবর ২০২৩) উপজেলার পৃথক তিনটি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মা নদীর চর নওসারা সুলতানপুর গ্রামের কলম মন্ডলের ছেলে পিন্টু (৩০) নামে এক যুবক পারিবারিক অশান্তির কারণে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশকে অবগত না করে লাশ দাফনের চেষ্টা করে পরিবার। লালপুর থানা পুলিশ বিষয়টি জানতে পেরে দাফনের আগ মুহুর্তে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দুয়ারিয়া ইউনিয়নের হাপানিয়া মোড় গ্রামের গীরেন চন্দ্র প্রাংয়ের ছেলে দুলাল কুমার প্রাং (৫৮) দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। নিজের ওপর অভিমান করে ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
শনিবার দিবাগত রাত ৩ টার দিকে গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর মহল্লার আসিফের স্ত্রী সুমাইয়া খাতুন (২০) অনেক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। সে প্রেক্ষিতে রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর পর শোবার ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় থাকে ওড়না কেটে নিচে নামিয়ে লালপুর থানা পুলিশকে খবর দেয়।
তিন জনের আত্মহত্যার ঘটনার বিষয় নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.