শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নাটোরে তিন উপজেলায় নির্বাচনী সারঞ্জাম ও উপকরণ হস্তান্তর 

নাটোর প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নাটোরে তিন উপজেলার ৩০২টি ভোটকেন্দ্র ভোটগ্রহণের সারঞ্জাম ও উপকরণ সামগ্রী হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ মে) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলা পরিষদে উপজেলার ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণের এসব সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। নাটোরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩০২টি ভোটকেন্দ্রে ৩০২ জন প্রিজাইডিং অফিসার স্ব স্ব কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার ভোটগ্রহণের উপকরণ ও সারঞ্জাম গ্রহন করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, উপজেলা থেকে ব্যালেট পেপার ছাড়া ভোটগ্রহণের সকল উপকরণ হস্তান্তর  করা হচ্ছে । কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর সদস্য এবং ভোটগ্রহণের কর্মকর্তারা এসব উপকরণাদি ও সারঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া শুরু করেছে। আগামীকাল উপজেলা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সকল কেন্দ্রে ব্যালেট পেপার পৌঁছানো হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.