রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

নতুন জুতা ও শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাসিত প্রতিবন্ধী শিক্ষার্থীরা

আল আমিন।।
নতুন জুতা আমার খুব পছন্দ হয়েছে। নতুন জুতা পায়ে দিয়ে এভাবে আনন্দ উল্লাসে উচ্ছ্বাস প্রকাশ করে নাটোরের লালপুর উপজেলার ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের অটিজম শাখার শিক্ষার্থী আব্দুল্লাহ সাফিন।
রবিবার (১৯ মে ২০২৪) দুপুরে উপজেলার ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিমানুর রহমানের সভাপতিত্ব আমেরিকার আইবিএম কোম্পানীর সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর আর্থিক সহযোগিতায় ৬৯জন শিক্ষার্থীদের এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক ওয়াহেদুজ্জামান সরকার, ইসমাইল হোসেন ভাণ্ডারী, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম উদ্দীন, দুলাল উদ্দীন, সাংবাদিক আল আমিন সহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিশেষ চাহিদা সম্পর্ণ শিক্ষার্থীরা।
ব্রাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী রোকইয়ার মা অন্তরা পারভীন জানান, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করায় তারা নিয়মিত ক্লাস করার ব্যাপারে আরো আগ্রহী হবে ।
বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী রিমার মা মারুফা খাতুন জানান আমার স্বামী একজন ভ্যান চালক। পরিবারের চাহিদা পূরণে যেখানে হিমশিম খেতে হয় সেখানে বাচ্চাদের বাড়তি চাহিদা আমরা পূরণ করব কি করে। বিদ্যালয় থেকে শিক্ষা উপকরণ ও নতুন জুতা দেওয়ায় আমরা খুবই সন্তুষ্টি প্রকাশ করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান বলেন, বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পূর্ণ ৬৯জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন নতুন জুতা ও শিক্ষা উপকরণ বিতরণ করায় এসব শিক্ষর্থীদের মাঝে উদ্দীপনা বাড়বে ও নিয়মিত ক্লাস করার জন্য অনুপ্রাণিত হয়ে আগ্রহ প্রকাশ করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.