বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন যারা

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ সাগর।
মঙ্গলবার (২১ মে২০২৪) রাতে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) মাসুদুর রহমান ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানাযায় উপজেলা পরিষদ নির্বাচনে ৮৪টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর পর গণনা শেষে একে একে প্রতিটি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়। লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ মার্কা প্রতীকে ৩০৫১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর
মক্তিযোদ্ধা  মমতাজ উদ্দিন ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজের পুত্র  শামীম আহমেদ সাগর, তার নিকটতম প্রতিদ্বন্দী লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু দোয়াত কলম মার্কা প্রতীকে পেয়েছেন ২৬৯৯৭ ভোট। লালপুরে মোট ভোটার সংখ্যা ২লাখ ৩৮হাজার ৮৪৪জন। এদর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৩৮৬ জন, মহিলা ভোটার ১লাখ ১৮ হাজার ৪৫৬জন ও তৃতীয় লিঙ্গের ২জন ভোটার রয়েছে। মোট ভোট পড়েছে ৪৩.২১%। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীকে ৫০৬১৫ ভোট পেয়ে মোঃ তৌহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে  সিলিং ফ্যান মার্কা প্রতীকে ৪০৮০৯ ভোট পেয়ে মোছাঃ.মাহাফুজা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.