শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লালপুরে চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক॥
লালপুরে  চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩মে ২০২৪) সকালে উপজলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে লালপুর  উপজেলা খাদ্যগুদাম কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি এ্যাড. আবুল কালাম আজাদ ফিতা কেটে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মো. সাকির হোসেন , কৃষি অফিসার প্রিতম কুমার হোড় প্রমুখ।
চলতি বোরা মওসুমে লালপুরে  মোট ৬৪৫ মেট্রিকটন চাল ও ১০৩ মেট্রিকটন ধান সংগ্রহের টার্গেট নিয়ে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনেই উদ্বোধনী অনুষ্ঠানে ৪৮ টন চাল সংগ্রহ করা হয়েছে বলে উপজেলা  খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.