শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নারী মাদক পাচারকারীসহ ৩ হাজার ৩০০ পিস ইয়াবা আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী ‘খ’ সার্কেলের অভিযানে ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার (২৭ মে) সন্ধ্যায় বিভাগীয় পরিদর্শক জনাব আব্দুল্লাহ আল মামুনের নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ‘খ’ সার্কেল ঈশ্বরদী কর্তৃক গঠিত একটি রেইডিং পার্টি মঙ্গলবার পাবনা বাসটার্মিনালের বাইপাস গোল চত্বরের ওয়ালটন শোরূমের সামনে পাকা রাস্তার উপর দাঁড়ানো অবস্থায় তাছলিমা ওরফে রিমা (২০) এর লেডিস ভ্যানেটি ব্যাগ তল্লাশী করলে ব্যাগের মধ্যে অ্যামফিটামিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে রিমা জানায় সে মায়নমারের নাগরিক। তার বাবার নাম মনির আহমেদ ওরফে জহির। তারা এখন কক্সবাজারের টেকনাফে বসবাস করে।

এঘটনায় ঈশ্বরদী থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃত রিমাকে বুধবার পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.