বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে গলায় ওড়ানা পেচিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বুধবার (২৯ মে ২০২৪) দুপুর আড়াই টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায় শিবনগর গ্রামের ভুট্রু মন্ডলের ছেলে শামীম আহমেদ (৩০) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার দিন মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের লোকজনের অগোচরে পিতার শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়লে আত্মীয়-স্বজন তাৎক্ষণিক জানতে পেরে ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামালে ঘটনাস্থলেই শামীম মারা যায়। আত্মীয় স্বজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা যায় তার মাথায় সমস্যা ছিল পাবনা মানসিক হাসপাতালে তার চিকিৎসা চলছিলো।   এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ  নাছিম আহমেদ জানান এ বিষয়ে লালপুর থানায় একটি অপমৃত্যু  মামলা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.