| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

পাবনা সদর উপজেলা চেয়ারম্যান হলেন সোহেল হাসান শাহীন

নিজস্ব প্রতিবেদক।।
পাবনা সদর উপজেলায় তৃতূীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সোহেল হাসান শাহীন।
বুধবার (২৯ মে২০২৪) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানাযায় পাবনা সদর উপজেলার ১৬৩টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর পর গণনা শেষে একে একে প্রতিটি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়। পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৬৫ হাজার ৭৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোহেল হাসান শাহীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সাইদ খান হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ১০০ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে কামিল হোসেন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ১৩৪ ভোট, মোশারফ হোসেন ঘোড়া প্রতীকে ৪০ হাজার ১১৯ ভোট এবং রফিকুল ইসলাম রুমন আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১০১ ভোট। ভোট পড়েছে ৪১.৮০ শতাংশ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.