রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

স্মাট ফোনে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক ।।
নাটোরের লালপুরে স্মাট ফোনে গেম খেলতে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে মুহিন (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার ভাটপাড়া গ্রামের মামুন আলীর ছেলে ।
শুক্রবার (৩১ মে ২০২৪) দুপুরে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায় দুপুরে স্মাট ফোনে গেম খেলতে না দিয়ে দাদার সাথে মাঠে যেতে বলায় মায়ের উপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে শুয়ে থাকে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ডাকলে কোন সাড়া শব্দ না পেয়ে পাশের ঘরের চাতাল দিয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় ঘরের তীরের সাথে মায়ের ওড়না পেঁচিয়ে আত্নহত্য করেছে।
২নং ঈশ্বরদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু জানান, দুপুরে বাড়িতে তার মায়ের কাছে স্মাট ফোনটি চাইলে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে নিজ শয়ন কক্ষে তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে।
নিহত মুহিনের চাচা রহমতুল্লাহ জানান সকালে গ্রামের অন্যান্য ছেলেদের সাথে ক্রিকেট খেলে বাড়িতে ফেরার পর মায়ের নিকট গেম খেলার জন্য স্মাট ফোনটি চাইলে না দেওয়ায় অভিমান করে ঘরের দরজা বন্ধ করে তার মায়ের ব্যবহৃত ওড়না পেচিয়ে আত্নহত্যা করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ জানান বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.