শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ

রুশ জাতীয় দিবস উদযাপিত

রুশ জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল (১০ জুন ২০২৪) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কনভেনশন হলে মনোজ্ঞ রুশ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল কন্ট্রাকটর রসাটম প্রকৌশল শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

রসাটমের গণমাধ্যম প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে ঢাকাস্থ রুশ হাউজের পরিচালক পাভেল দভোইচেঙ্কোভ রাশিয়া ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও দৃঢ় বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, “বন্ধুপ্রতিম বাংলাদেশী জনগণের সাথে আমাদের গৌরবময় জাতীয় দিবস উদযাপন করতে পেরে আমরা উচ্ছসিত”।

রাশিয়া থেকে আগত ঐতিহ্যবাহী ও অত্যন্ত জনপ্রিয় সাংস্কৃতিক দল ‘সং এন্ড ডান্স অ্যানসাম্বেল’ তাদের ঘন্টাব্যাপী পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শক ও শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখেন। নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে তারা রুশ সংস্কৃতি, ঐতিহ্য এবং রুশ জনগনের ভাবাবেগ ফুটিয়ে তোলেন।

বাংলাদেশে রসাটম প্রকৌশল শাখার বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় গনমাধ্যম প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠান উপভোগ করেন। এতমস্ত্রয়এক্সপোর্টের হেড অফ কম্যুনিকেশন্স নিনা দেমেন্তসোভাসহ রুশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা অভ্যাগত অতিথিদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।

১৯৯২ সাল থেকে প্রতি বছর ১২ জুন রাশিয়াসহ বিভিন্ন দেশে রুশ দিবস উদযাপিত হয়ে আসছে। এই দিনে আনুষ্ঠানিকভাবে বর্তমান রুশ ফেডারেশন একটি সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.