বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

ঈদগাহ মাঠের হিসাবকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ঈদের নামাজে কামারহাটি ঈদগাহ মাঠে মুসল্লিদের দানের টাকার হিসাবকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৯ জুন ২০২৪) সন্ধ্যায় উপজেলার চংধুপইল ইউনিয়নের করিমপুর রেলগেটে এ ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের জুবায়ের হোসেন রকি, রুবেল আহমেদ, মধু, মোক্তার ও আনিসুর গুরুতর রক্তাক্ত জখম হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার চংধুপইল ইউনিয়নের করিমপুর রেলগেটে নাবিরপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে দেলোয়ার (৪১) ও রুবেল আহমেদ (৩৮), মৃত শাহাদাত প্রামানিকের ছেলে আব্দুল হালিম (৫০) ও শ্যামলের (৫৫) সাথে কামারহাটি ঈদগাহ মাঠের হিসাবকে কেন্দ্র করে কামারহাটি গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মুক্তার (৪০) ও মধু (৩৬), ইউসুফ আলী রকির ছেলে সাদ্দাম (৩৮), মধুর ছেলে স্বাধীন (২৫), আব্দুল করিমের ছেলে জুবায়ের হোসেন রকি (৩৯) দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের জুবায়ের হোসেন রকি, রুবেল আহমেদ, মধু, মোক্তার ও আনিসুর গুরুতর রক্তাক্ত জখম হন। আহতদের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা জুবায়ের হোসেন রকি ও রুবেল আহমেদকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অপর দিকে মধু, মোক্তার ও আনিসুরকে গুরুতর আহত অবস্থায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মদ বলেন, ঈদগাহ মাঠের হিসাবকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.