বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে সড়ক দূর্ঘটনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ।।
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় রেহেনা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২জুন২০২৪) দুপুর সাড়ে ১২টার সময় ঈশ্বরদী টু বাঘা আঞ্চলিক মহাসড়কের তিলকপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায় রেহেনা খাতুন বাড়ি থেকে বের হয়ে দোকানে যাবার সময় রাস্তা পারাপার হতে গেলে রাজশাহী-বাঘা আঞ্চলিক মহাসড়কের তিলকপুর নামক স্থানে ঈশ্বরদী অভিমুখে একটি দ্রƒতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত ডাক্তার হানিয়ারা খাতুন জানান মাথায় গুরুতর আঘাত জনিত কারণে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পূর্বে রাস্তার মধ্যে রেহেনা খাতুনের মৃত্যু হয়েছে।

নিহত রেহেনা খাতুনরে ভাই ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াছিন আলী জানান বাড়ি থেকে বের হয়ে দোকানে যাবার সময় রাস্তা পারাপার হতে গেলে ঈশ্বরদী অভিমখে একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ জানান দূর্ঘটনার বিষয়টি শুনেছি। এটি খুবই দুঃখ জনক বিষয়। তবে স্থানীয় লোকজন গৌরীপুর মোড় নামক স্থানে দূর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি আটক করেছে। লালপুর থানায় খবর দিয়েছে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান নিহত রেহেনা খাতুনের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়িটি আটক করা হয়েছে এব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.