শনিবার | ৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

নীলফামারী জেলার এসপি হলেন মোকবুল

নাটোর প্রতিনিধি :
নীলফামারী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার (পিবিআই) মো. মোকবুল হোসেন।
রোববার (২৩ জুন ২০২৪) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে পদায়ন করা হয়।
তিনি ২৫তম বিসিএস পরীক্ষার উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন।
এএসপি হিসেবে ২০০৭ সালে নওগাঁ জেলা (শিক্ষানবিশ); ২০০৮ সালে স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা; একই বছর এসএসএফ, প্রধানমন্ত্রীর কার্যালয়; ২০০৯ সালে ৫ম এপিবিএন, রাঙ্গামাটি; একই বছর সদর সার্কেল, নাটোর জেলা; ২০০৯-১০ সালে সিটি এসবি, ঢাকা; ২০১০ সালে সদর সার্কেল, দিনাজপুর জেলা; ২০১০-১১ সালে পুলিশ হেডকোয়ার্টার্স; ২০১১ সালে এএসপি, সদর, জয়পুরহাট জেলা; ২০১২-১৩ সালে সদর সার্কেল, বগুড়া জেলায় কর্মরত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ২০১৩ সালে লালমনিরহাট জেলা; ২০১৩-১৪ সালে র‌্যাব; ২০১৪-২০১৫ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, আইভরিকোষ্ট; ২০১৫-১৬ সালে র‌্যাব; ২০১৬ সালে রেলওয়ে পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা; ২০১৭-২০ সাল বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন।
পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ২০২০ সাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন। রোববার (২৩ জুন ২০২৪) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে পদায়ন করা হয়।
মো. মোকবুল হোসেন (বিপি-৭৪০৬১১২৩৭৯) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট থেকে বিএসসি (অনার্স), এমএসসি (পদার্থবিদ্যা) ডিগ্রি অর্জন করেন। মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এই চৌকস কর্মকর্তা বাংলাদেশ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য ছিলেন।


তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার পৌরসভাস্থ গোপালহাটি গ্রামে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিম উদ্দিন মোল্লা ও মাতা মোছা. আমেনা বেওয়া। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.