| |

শিরোনাম

বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো.আশরাফুল ইসলাম(এমবিএ মার্কের্টি)

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জালশুকা গ্রামের প্রভাবশালী মখলেসুর রহমানের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে জমি দখলের ও দোকান ঘরে তালা লাগানোর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী বিধবা নারী নাজমা খাতুন। বুধবার (১৪/১০/২৬) বনপাড়ায় সংবাদ সম্মেলনে ও রোববার থানায় এ ব্যাপারে তিনি অভিযোগ দায়ের করেছেন। নাজমা খাতুন একই গ্রামের মৃত মহসিন আলীর স্ত্রী।
তিনি জানান, তার স্বামী মহসিন আলী বাটোয়ারা দলিলমূলে ওয়ারিশসুত্রে পিতার ভোগদখলীয় জালশুকা মেীজায় আরএস ৫৪ নং দাগে ১৮ শতক জমি প্রাপ্ত হন। স্বামীর মৃত্যুর পর বিশ বছর আগে জমির একাংশে ৪টি দোকান ঘর তৈরী করে ভাড়া দেওয়া হয় ও ভাড়ার টাকা উত্তোলন করে আসছি। হঠাৎ গত ১২ আক্টোবর সোমবার মখলেসুর রহমান ও তার সঙ্গীরা জমিটি তাদের বলে দাবী করে ও জমিতে থাকা দোকান ঘরগুলোতে তালা লাগিয়ে দেয়। ঘরগুলোতে তালা লাগাতে মানা নিষেধ করায় তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণ নাশের হুমকি দেয়। এমতাবস্থায় আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই দখলকৃত জমি উদ্ধারে উদ্যোগ নিলেই তারা বাধা দিচ্ছে ও হুমকি দিচ্ছে।
ভুক্তভোগী বিধবা নাজমা খাতুন তার জমি উদ্ধারের জন্য সাংবাদিক ও প্রশাসন সহ স্থানীয় সচেতন মহলের পূর্ণ সহযোগিতা চেয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর ছেলে শামীম প্রামাণিক।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.