বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

গৌরীপুর স্কুল এন্ড কলেজে অভিভাবক সদস্য হলেন সোহেল রানা কনক ও ফরিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক।।

গৌরীপুর স্কুল এন্ড কলেজে পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন ২০২৪) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। শিক্ষক প্রতিনিধি পদে কলেজ শাখার ২জন শিক্ষক ও অভিভাবক সদস্য পদে ৬জন অভিভাবক প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিল  জন

ভোট গ্রহণ শেষে নিরঙ্কুশ ভাবে শিক্ষক প্রতিনিধি হিসেবে সিনিয়র প্রভাষক রফিকুল আলম ও অভিভাবক সদস্য হিসাবে সোহেল রানা কনক ১৬৩ ভোট পেয়ে প্রথম, ফরিদুল ইসলাম ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন সোহেল রানা ৯৯ ভোট, জিল্লির রহমান ৭৮ ভোট, মাহবুবুর রহমান ১৩ ভোট ও আতিক আলী ৯ ভোট পেয়েছেন।

গৌরীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী জানান ৬৭১জন অভিভাবক গণ এই নির্বাচনে ভোটার ছিলেন। এর মধ্যে ৪৯০জন অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করেছেন।

প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমদ শিবলী জানান সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে অভিভাবকগণ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে অভিভাবক সদস্য ও প্রতিষ্ঠানের শিক্ষকগণ তাদের ভোটের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.