| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

শোক : আওয়ামী লীগ নেতা মুর্শেদ আলম আর নেই

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুর্শেদ আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১ জুলাই ২০২৪) সকাল ৬টার দিকে তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রোববার রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং নিজ গ্রাম ঢুষপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তিনি আড়বাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলার ঢুষপাড়া গ্রামের মো. মসলেম উদ্দিন সরকারের ছেলে। লালপুর বাজারে নিজ বাড়িতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ছিলেন। তিনি লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আবু বকর সিদ্দীক পলাশের ছোট মামা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.