বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে নারী অধিকার অন্তর্ভুক্তিমুলক সুশাসন শক্তিশালীকরণে সংলাপ 

নিজস্ব প্রতিবেদক ।।
নাটোরের লালপুরে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমুলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প উপজেলা পর্যায়ে সিএসও স্থানীয় কর্তৃপক্ষের সাথে ত্রৈমাসিক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  (৯ জুলাই  ২০২৪)লালপুর উপজেলা পরিষদ হলরুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় উপজেলার তরুণ-যুব সমাজের নারী পুরুষদের সংগঠিত করে এ সভা হয়।
সভায় ডাসকো ফাউন্ডেশনের  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমেদ  সাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাঘা, এ সময়  বক্তাগন বিভিন্ন সামাজিক সুবিধাবলী,তীব্র পানির সংকট সমাধানের লক্ষ্যে সাবমারসিবল ও গভীর নলকূপ স্থাপন,কাচা রাস্তা পাকা করন, বৃক্ষরোপন কর্মসূচি, তালগাছ রোপণ, গ্রাম ভিত্তিক প্রি প্রাইমারি স্কুল স্থাপনের উপর জোর তাগিদ দেন,মাধ্যমিক বিদ্যালয়ে স্যানেটারি ন্যাপকিন কর্ণার প্রতিষ্ঠা করণে জোর সুপারিশ করা হয়। এ সময় বক্তৃতারা রাসেল ভাইপার সাপ নিয়ে আতংকিত না হওয়ায় জন্য জনসচেতনতা মুলক আলোচনা করেন,বাল্যবিবাহ নারী সহিংসতা প্রতিরোধ করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের গ্রাম, ইউনিয়ন ও উপজেলা সিএসও সদস্যরা ও সাংবাদিক আলাউদ্দিন জালাল, মাজহারুল ইসলাম তিব্বতসহ ছাত্র ছাত্রী  গণ্যমান্য ও ট্রেইনিং এডভোকোসি অফিসার, এফএফ বৃন্দ উউপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.