রবিবার | ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

শিরোনাম
লালপুরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার বড়াইগ্রামে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের

বিশ্ব হাত ধোয়া দিবস

লালপুর (নাটোর) প্রতিনিধি
‘হাতের পরিচ্ছন্নতায় এসে সবে এক হই’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।
রোববার (১৫ অক্টোবর ২০২৩) উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, উপজেলা ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
হাত ধোয়াকে জীবনযাপনের অংশ করে নেওয়া অর্থাৎ অভ্যস্ত করানোর লক্ষ্যে পালিত হয়ে থাকে দিবসটি। হাত ধোয়ার সুফল সম্পর্কে মানুষকে জানানো এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।
২০০৮ সাল থেকে দিবসটি পালন শুরু হয়। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.