শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লালপুরে পদ্মা নদীতে নিখোঁজ তিন শিশুর মধ্যে দুই শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।। লালপুরে পদ্মা নদীতে ডুবে ৩ শিশু নিখোঁজের ৫ঘন্টা পর ২শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই ২০২৪) বিকেল ৬টার সময় পদ্মা নদী থেকে তাদেরকে উদ্ধার করে ডুবুরি দল। উদ্ধারকৃতরা হলেন বালিতিতা ইসলামপুর এলাকার কালামের ছেলে দিপু (১২) ও একই এলাকার স্বপনের ছেলে জয় (১০)। অপর শিশু অপুকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তহিদুল বাঘা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে ১টার সময় উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুরে পদ্মা নদীতে গোসলে নেমে তারা নিখোঁজ হন। নিখোঁজ ওই শিশুরা হলো বালিতিতা ইসলামপুরের কালামের ছেলে আপু (১৪), দিপু (১২) ও একই গ্রামের স্বপনের ছেলে জয়(১০)।
লালপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল সালাম বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে এসে একটি ডুবুরী দল দীর্ঘ ৫ঘন্টা যাবৎ উদ্ধার তৎপরতা চালিয়ে দিপু ও জয় নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং অপর নিখোঁজ শিশুর অপুর লাশ উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।

লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তহিদুল বাঘা বলেন দুপুর ১টার দিকে ৪ শিশু গোসল করার জন্য তারা পদ্মা নদীতে নামেন। হঠাৎ জয় নদীতে ডুবে গেলে দুই ভাই দিপু ও অপু তাকে উদ্ধার করতে গেলে তারাও নদীতে ডুবে নিখোঁজ হন। পরে সেখানে তাদের সঙ্গী খালেদ পরিবারের লোকজনকে জানালে লালপুর ফায়ারসার্ভিসে খবর দিয়ে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারে চেষ্টা করেন। বিকেল ৪টার সময় রাজশাহী থেকে ডুবুরী দলে এসে পরে তাদের সাথে উদ্ধার কাজে যুক্ত হয়ে বিকেল ৬টার দিকে স্থানীয়দের সহযোগিতায় লালপুর ফায়ার সার্ভিস ও ডুবুরীরা দিপু ও জয়ের লাশ উদ্ধার করে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.