বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

নাটোর লালপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের  আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার- এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাঘা, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মকলেছুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আব্দুল মোতালেব রায়হান, গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ. বেলাল হোসেন প্রমুখ।

সভায় উপজেলা পর্যায়েরর বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে উপস্থিত প্রত্যেকে স্ব-স্ব পরিচয় দেন। এরপর আলোচনা সভায় বক্তারা নবাগত ইউএনও’র দৃষ্টি আর্কষণ ও হস্তক্ষেপের জন্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের নানা সমস্যার দিক উল্লেখ করেন। পরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান তার বক্তব্যে বিভিন্ন বক্তার আনিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করা সহ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.