রবিবার | ১৭ মে, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
পদ্মানদীতে অভিযান : চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস তিন ম্যাচেই হ্যাটট্রিক, দেশের জার্সিতে বিশ্বজয়ের স্বপ্ন লালপুরের আলেয়ার ২৯বছর পর ছেলের সাথে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ফুলঝুড়ি বেগম বাউয়েটে শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়ন বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস ‘রত্নগর্ভা মা ২০২৫’ সম্মানে ভুষিত হলেন কামনা রানী ঘোষ সাস্ট ক্লাব লিমিটেড-ঢাকার নির্বাচনি তফসিল ঘোষণা ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা: লালপুরে যুবককে জরিমানা

মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

নাটোর প্রতিনিধি :
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ (৩০ জুলাই-৫ আগস্ট) উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই ২০২৪) উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিনের কার্যালয়ে এ সভা হয়।
সভায় মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন লালপুর উপজেলার জলমহাল ও মৎস্য বিষয়ক তথ্য জানান, মোট দীঘি/পুকুর ও বাণিজ্যিক মৎস্য খামার-৩৭৯০টি, আয়তন-৭৯১ হেক্টর, মৎস্য উৎপাদন-৪ হাজার ৯১৭ মেট্রিক টন। খাস পুকুর-৫৯টি, আয়তন-২৫.৪ হেক্টর। বিল-২টি, আয়তন-১৭ দশমিক ৭ হেক্টর, উৎপাদন-৮ দশমিক ৮৫ মেট্রিক টন। নদ-নদী-৬টি, আয়তন-২ হাজার ৯১১ হেক্টর, উৎপাদন-৩৮৪ দশমিক ৭ মেট্রিক টন। খাল-৪টি, আয়তন-৭ দশমিক ৯৬ হেক্টর, উৎপাদন-৩ দশমিক ২৪ মেট্রিক টন। প্লাবন ভূমি-১৫টি, আয়তন-২৪০ হেক্টর, উৎপাদন-৬২ দশমিক ২০ মেট্রিক টন। গলদা চিংড়ি চাষ-১টি, আয়তন-দশমিক ১৩ হেক্টর, উৎপাদন-দশমিক ০৩৫ মেট্রিক টন। বরোপিট এবং সড়ক, রেল ও জনপথের জলা-২৮টি, আয়তন-৫০ হেক্টর, উৎপাদন-১৩৭ দশমিক ১৮ মেট্রিক টন।
বেসরকারি নার্সারী-২৫টি, মৎস্য চাষি-২ হাজার ১২৫ জন, মৎস্যজীবি-১ হাজার ৭৫৩ জন, মৎস্য আড়ত-১০টি, পোনা উৎপাদন-৩০ লাখ, বরফ মিল-২টি, চিংড়ি নার্সারী-২টি, পোনা অবমুক্ত (রাজস্ব)-দশমিক ৬৩৪ মেট্রিক টন।
উপজেলার মোট জনসংখ্যা-৩ লাখ ৬ হাজার ৩৫৭ জন (পুরুষ-১ লাখ ৫৪ হাজার ৭৫৬ জন ও মহিলা-১ লাখ ৫১ হাজার ৬৩১ জন)। মাছের মোট উৎপাদন-৫ হাজার ৪১৭.৮৯ মেট্রিক টন। মাছের চাহিদা-৫ হাজার ৮১৪.৬৫ মেট্রিক টন (জনপ্রতি ৬৫ গ্রাম প্রতিদিন)। মাছের ঘাটতি-৩৯৭.৩৬ মেট্রিক টন। হাটবাজারের সংখ্যা-৩৮টি, মৎস্য চাষি সমিতি-২০টি, পোনা ব্যবসায়ী-৮৫ জন, প্রশিক্ষণপ্রাপ্ত মৎস্য চাষি-৬১৬ জন। প্রণোদনাপ্রাপ্ত জেলে ৫০০ জন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প সুবিধাভোগি ৪০ থেকে ৫০ জন। উপজেলায় জাটকা সংরক্ষণ প্রকল্পের কোন সুবিধা নেই।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.