শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

মৎস্য সপ্তাহ উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ (৩০ জুলাই-৫ আগস্ট) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই ২০২৪) উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।


উপস্থিত ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ভাইস চেয়ারম্যান তোহিদুল ইসলাম বাঘা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাহফুজা খাতুন শাপলা, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
এ উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।


লালপুর উপজেলার মোট জনসংখ্যা-৩ লাখ ৬ হাজার ৩৫৭ জন (পুরুষ-১ লাখ ৫৪ হাজার ৭৫৬ জন ও মহিলা-১ লাখ ৫১ হাজার ৬৩১ জন)। মাছের মোট উৎপাদন-৫ হাজার ৪১৭.৮৯ মেট্রিক টন। মাছের চাহিদা-৫ হাজার ৮১৪.৬৫ মেট্রিক টন (জনপ্রতি ৬৫ গ্রাম প্রতিদিন)। মাছের ঘাটতি-৩৯৭.৩৬ মেট্রিক টন। প্রণোদনাপ্রাপ্ত জেলে ৫০০ জন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প সুবিধাভোগি ৪০ থেকে ৫০ জন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.