রবিবার | ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

আখচাষীদের সাথে মতবিনিময়

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ সরবরাহের লক্ষ্যে অবৈধ যন্ত্র চালিত মাড়াইকল দমন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর ২০২৩) সন্ধ্যায় উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আখচাষীদের সাথে এ সভার আয়োজন করে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড কর্তৃপক্ষ।
যুগ্ম সচিব ও বিএসএফআইসি পরিচালক ( সিডিআর) পুলক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আবু নাসের ভূঁঞা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
প্রধান অতীতের বক্তব্যের ডিসি বলেন, এই বৃহৎ শিল্প আপনাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান রক্ষার্থে আপনাদেরকে প্রথম এগিয়ে আসতে হবে। আখের অভাবে এই মিল বন্ধ হয়ে যাক তা কারো কাম্য নয়। তিনি বলেন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আপনাদের নিকট এই মিলে ২ লাখ মেট্রিক টন আখের প্রয়োজন। এই মিল এলাকায় প্রায় ১৫ হাজার আখচাষী রয়েছে । অথচ এই মিল এলাকায় ৪১০টি যন্ত্র চালিত মাড়াইকল বসিয়ে আখ মাড়াই করেন কিছু অসাধু ব্যক্তিরা । আমরা তাদেরকে আগে থেকে সতর্ক করতে চাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধ্যাদেশ জারি অনুসারে মিল জোন এলাকায় কোন প্রকার যন্ত্র চালিত পাওয়ার ক্রাশার দিয়ে আখ মাড়াই করা যাবে না। যদি সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্ত্র চালিত পাওয়ার ক্রাশার দিয়ে আখ মাড়াইয়ে লিপ্ত থাকেন তাহলে রাষ্ট্রের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.