| |

বড়াইগ্রামে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বিষাক্ত সাপের কামড়ে তানিয়া খাতুন (২৩) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত তানিয়া খাতুন উপজেলার জোনাইল সড়ক পাড়া এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। সিরাজুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। তাদের তানিম নামে তিন বছর বয়সের একটি ছেলে রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে ওই গৃহবধু ঘরে থাকা গর্তে কচুগাছের ডাল ঢুকিয়ে ইঁদুর তাড়ানোর চেষ্টা করেন। এ সময় গর্তে থাকা বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয়। পরে আত্বীয়-স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.