| |

মতিউর রহমান খানের স্মরণ সভা ও দোয়া

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় সর্বশ্রদ্ধেয় মতিউর রহমান খানের ১ম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টায় উপজেলা শিল্পকলা একাডেমীর হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভেড়ামারা পাঠচক্র ও ব্যাচ ৮৯ এর আয়োজনে উক্ত স্বরণসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা পাঠচক্রের সভাপতি ও ভেড়ামারা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মুহা. আনোয়ার-উল-আজিম। উক্ত স্বরণসভা ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজা,ভেড়ামারা পাঠচক্রের সেক্রেটারি বিনোদ কুমার বিশ্বাস, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামিম, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী, কবি মোজাম্মেল হক, কবি আ.স.ম শাহাবুদ্দিন, কবি শাহিনুর হালিম। ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক আনিসুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মতিউর রহমান খান স্যারের মেয়ে কানন আরা পারভীন টিয়া, জাহানারা পারভীন রিক্তা, কবি শরিফুজ্জামান কুদ্দুস, কবি হোসনে-আরা পারভীন, ফয়জুল আজিজ, যুবদল নেতা ও এস.এস.সি ৮৯ ব্যাচের ছাত্র সুলতান আলী, লাল শান, মহির উদ্দিন, লিটন, ভেড়ামারা শিল্পকলা একাডেমীর কমরেড আনোয়ার হোসেন বাবলু, রোকুনুজ্জামান রুনু,  সাইফুল ইসলাম, কবি জাহাঙ্গীর আলম ও তোতাসহ প্রমূখ। স্বরণ সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পাঠচক্রের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.