বৃহস্পতিবার | ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণহত্যার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক ।।
দেশব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণহত্যার বিচারের দাবিতে নাটোরে লালপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচী, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার দোসরদের গণ-হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচী পালন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ আগস্ট) সকাল থেকে লালপুর বাজারের ত্রিমোহিনী চত্বরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন ও বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপির নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু।
এসময় উপস্থিত ছিলেন লালপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক,
বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, উপজেলা যুব দলের আহবায়ক আব্দুস সালাম,
উপজেলা বিএনপির সদস্য ডাঃ রফিকুল ইসলাম, লালপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন,উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালু , ইউনিয়ন যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান বাপ্পী, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, লালপুর উপজেলা যুবদলের সদস্য বুলেট খান, হাবিবুল বাশার প্রমুখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.