শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে উপজেলা বিএনপি নেতা ও এম.এস.বি ইটভাটার মালিক আব্দুল হালিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) দুপুরে এ ঘটনায় আওয়ামী লীগের কর্মী ও সমর্থনকারিসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী বিএনপি কর্মী ও ভাটা ব্যবসায়ী।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার লালপুর সদর ইউনিয়নের জোতদৈবকী গ্রামের বাসিন্দা আব্দুল হালিমের সঙ্গে দক্ষিণ লালপুর গ্রামের আওয়ামী লীগ নেতা সাকলাইন (৪৫) ও তার সহযোগীদের সহিত দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সাকলাইনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হালিমের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির প্রাচীর, গেট, দরজা ও অন্যান্য স্থাপনা ভাঙচুর করে। এ সময় আব্দুল হালিমের স্ত্রী ও কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে গচ্ছিত নগদ ৩২ লাখ টাকা, ২৫ লাখ টাকারও বেশি মূল্যের স্বর্ণালঙ্কার, পাসপোর্ট, ব্যাংকের চেক ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আব্দুল হালিম জানান, ঘটনার সময় তিনি তার এম.এস.বি ইটভাটায় অবস্থান করছিলেন। প্রায় এক ঘন্টা ধরে এ হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে পূর্ববিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালানো হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সাকলাইন মুঠোফোনে জানান, হালিমের সঙ্গে আমার স্ত্রীর জমিজমা সংক্রান্ত বিরোধ আছে। এ বিষয়ে স্থানীয় ও বিভিন্ন পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার সহিত আমি জড়িত না।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন লিখিত এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.