| |

শিরোনাম
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা আকামার মেয়াদ বাড়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র অটোরিক্সার সংখ্যা যখন প্রয়োজনের চেয়ে বেশি! জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা

অতি বৃষ্টিতে দেবে যাওয়া রেললাইনের মেরামত এখনও চলছে

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে অতি বৃষ্টির কারণে আব্দুলপুর-আজিমনগর স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া এলাকায় মাটি ধসে ‘আপ’ রেললাইনের পাশের একাংশ দেবে গেছে। এতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
তবে ‘ডাউন’ লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। বর্তমানে ধসে যাওয়া রেললাইন সংস্কার করা হচ্ছে।
শনিবার (২৪ আগস্ট ২০২৪) বিকেলে আব্দুলপুর রেলওয়ে জংশনে দায়িত্বরত স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে আব্দুলপুর ও আজিমনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া ভাঙা এলাকায় রেললাইন দেবে যায়।
এরপর ‘ডাউন’ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। বিষয়টি জানার পর পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।


ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। সকাল থেকে রেললাইনের মেরামত কাজ চলছে। আশা করি দুই-একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।
উল্লেখ্য, একই স্থানে ইতোপূর্বে ২০০৫ ও ২০০৭ সালে মাটি ধসে গিয়েছিল। পরে রেলকর্তৃপক্ষ রেললাইনটি পুনরায় কংক্রিট ব্লক দিয়ে বেঁধে দেয়। এরপর থেকে এ স্থান ভাঙা নামে পরিচিত। এবার ভারী বর্ষণে এ স্থান ধসে গেছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.