সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন তদারকির অভাবে লাখ টাকার কমিউনিটি অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান এমপি তুলি

ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে রাফান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট ২০২৪) উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের রাকিবুল রহমানের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের থাকা নিজস্ব ডোবায় পড়ে যায় রাফসান (৩)। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে ডোবা থেকে উদ্ধার করে। চিকিৎসার জন্য সকাল সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে শিশু রাফানকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রাকিবুল রহমান বলেন,
রাফান বাড়ির আশেপাশে খেলছিল। কিছুক্ষণ পর আশেপাশের লোকজনের চিৎকার শুনে দৌড়ে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করেন।
ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশু রাফানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বর্তমান অতিবৃষ্টি ও নদীতে বানের পানি বৃদ্ধি পাওয়াই চারদিকে খালবিলে পানি জমেছে। এ ব্যাপারে শিশুসহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার উপকুলবর্তী দুড়দুড়িয়া, বিলমাড়িয়া, লালপুর ও ঈশ্বরদী এই চারটি ইউনিয়নে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে। এসব এলাকার শিশুদের প্রতি বিশেষ লক্ষ্য রাখার জন্য অভিভাবকদের আহ্বান জানিয়েছেন তিনি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.