বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

রেললাইন ভাঙ্গা দেখে লাল নিশানা উড়িয়ে থামলেন ট্রেন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে রেললাইন ভাঙ্গা দেখে লাল ওড়না উড়িয়ে সতর্ক সংকেত দেখান স্থানীয় নারী ও সাধারণ মানুষ। ফলে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি থেমে যায়। এ ঘটনায় প্রাণে রক্ষা পান প্রায় হাজার যাত্রী।
শনিবার (৩১ আগস্ট ২০২৪) সকালে আজিমনগর-আব্দুলপুর সেকসনের বৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, শনিবার সকালে স্থানীয় লোকজন আজিমনগর ও আব্দুলপুর সেকসনের মধ্যবর্তী বৃষ্টপুর এলাকায় রেল লাইন ভাঙ্গা দেখতে পান। এ সময় ওই লাইন দিয়ে রাজশাহীগামী কমিউটার একপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন থেকে আসতে দেখে দুর্ঘটনার আশঙ্কা থেকে ট্রেনটিকে থামানোর জন্য লাল ওড়না উড়িয়ে সতর্ক সংকেত দেখান। রেল লাইনে লাল কাপড় উড়ানো দেখে ট্রেনের চালক ট্রেনটিকে থামিয়ে দেন ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের যাত্রীরা।
আজিমনগর স্টেশন মাস্টার কামরুল হাসান লিখন জানান, ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন থেকে সকাল ৭টা ১৮ মিনিটে ছেড়ে যায়। কিছুক্ষণ পর রেললাইন ভেঙ্গে যাওয়ায় ট্রেন থামানোর বিষয়টি জানতে পারেন। তাৎক্ষনিক বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন। রেল লাইনে ট্রেন চলাচলের একপর্যায়ে লাইনে ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে পিডব্লিউকে খবর দেওয়া হয়। দ্রুত তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ত্রুটিপূর্ণ জায়গাটি মেরামত করেন। আগের কোন ট্রেন যাওয়ার সময় চাপে রেললাইনের ওই অংশ ভেঙ্গে যেতে পারে। বর্তমান লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.