বুধবার | ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বারি মাল্টা-১ প্রদর্শনীর মাঠ দিবস

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় স্থাপিত বারি মাল্টা-১ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৪) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মোমিনপুর ব্লকের বাকনাই গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ঢাকার খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. নাসির উদ্দীন।


নাটোর জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. ফারুক আহ্মদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও শতাধিক কৃষক-কৃষাণী। এতে বারি মাল্টা-১ এর চাষাবাদ পদ্ধতি, পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.