বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

ঈশ্বরদীতে মাদকের অভিযানে ফেন্সিডিলসহ আটক-২

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদী’র অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে মাদকের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নের্তৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মাদকের সূত্র জানায়, রবিবার দিবাগত রাত ৯টার দিকে আরামবাড়িয়া বাজারে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় লালপুর হতে ঈশ্বরদীগামী সিএনজি থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এসময় ফেন্সিডিল বহনকারী শিমুল আলী (২২) ও নুরুজ্জামান ওরফে মোকাব্বর (৪৫) নামের মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করা হয়। শিমুল আলী রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মকবুল হোসেনের এবং নুরুজ্জামান একই উপজেলার কিশোরপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে সোমবার পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.