রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে জামায়েতে ইসলামীর মতবিনিময় সভা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
সনাতন ধর্মাবলম্বিদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে মন্দির কমিটির সাথে জামায়োত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা জামাতের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়োতের আমির ডা: নুরুজ্জামান প্রামানিক। প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। সঞ্চালনা করেন পৌর আমির গোলাম আযম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, আমাদের সংগঠনে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাও সদস্য আছে। যার যার ধর্ম সে সে পালন করবেন,এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি। এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সকলেই আমরা বাংলাদেশী।

তিনি আরেও বলেন, আপনারা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করুন। এবারও ঈশ্বরদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন হবে। শারদীয় দুর্গোৎসবে সনাতনী ভাই-বোনদের পাশে থাকবে ঈশ্বরদী উপজেলা জামায়াত।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক গণেশ সরকার, উপজেলা উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, মৌবাড়িয়া ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক স্বপন কুমার কুন্ডুসহ ঈশ্বরদীর ৩২টি মন্দির কমিটির সভাপতি-সম্পাদক ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.