| |

শিরোনাম
লালপুরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বড়াইগ্রামে চলনবিল পুনরুদ্ধার ও ভূমি-পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম ইউএনও-র  মেহমানের ব্যস্ততার ফাঁকে প্রাণ গেল দুই চাচাতো বোনের ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার দাবি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসায় ‘এলিট থেরাপি কেন্দ্র’ উদ্বোধন শুভ জন্মদিন প্রতিমন্ত্রী ফারজনা শারমীন পুতুল বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নাটোর প্রতিনিধি
‘জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ পালিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর ২০২৪) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম শাহাব উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার মো. শরীফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস) লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, প্রমুখ।


এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.